শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার পারদ আরও চড়ল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে বাংলাদেশি মিশনে হামলার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।

উত্তপ্ত এই পরিস্থিতিতে দুই দেশের কূটনীতিকদের একে অপরকে তলব করার ঘটনা এটি দ্বিতীয়বার।

এদিকে বাড়তি সতর্কতা হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারত সরকার।

উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যার জেরে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়