শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত সবসসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে।  তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এ বিজয় অর্জন করতে পারতো না।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রধানমন্ত্রীর বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছাবার্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে— তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসেবে পালন করে। কারণ তারা তা মনে করে, তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে সত্য। কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয়, সেটাতে তাদের লিটারেচারগুলো পড়েন। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলছেন যে, যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মি রেজিস্টেন্সকে, সেটা না করলে ভারতের এই বিজয়ের জন্য অনেক সময় লাগতো। অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো।

তৌহিদ হোসেন বলেন,  মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী ৯ মাস না ধরুন, ৬ মাস ধরুন— তখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে। প্রথমে তো একটা রেজিস্টেন্স গেছে। কিন্তু তারপর তো জুনের দিক থেকে পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন, তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনও জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন। কিন্তু অস্বীকার করার কোনও অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এ বিজয় অর্জন করতে পারতো না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত জানি যে, তারেক রহমান ট্রাভেল পাসের আবেদন করেননি।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়