শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশগামীদের অ্যাপোস্টিল সনদ নিয়ে প্রতারণা, সতর্কবার্তা

বাসস।। বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্ম। সেখান থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ দেওয়ার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ উদ্দেশ্যে তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। এরই মধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যার সংশ্লিষ্ট লিংক হলো https://apostillemygovbd.news/.application-details/.7020251029 ও https://apostille-mygovbd.com/।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বরাবর পত্র প্রেরণের ফলে জাল ডোমেইনগুলোর মধ্যে https://apostile.mygov-bd.com/ ও https://apostiller-bd.com/ বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ও অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান।

‌এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টসমূহের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই এ বিষয়ে মাইগভ https://www.mygov.bd/ ছাড়া সন্দেহজনক কোনো লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে সবার প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়