শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টার পর জরুরি সংবাদ সম্মেলনে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে যদি কেউ সবচেয়ে বেশি সমালোচনা করেন তিন হলেন ওসমান হাদি। আবার সরকারকে বুক দিয়ে আগলেও রাখেন তিনি। এখন সরকারের দায়িত্ব হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশেও পাঠাতে হবে।

জাবের আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অন্যান্য উপদেষ্টারাও হাসপাতালে এসে তার অবস্থার খোঁজ নিয়েছেন। ওসমান হাদি শুধু ঢাকা-৮ নয়, পুরো দেশের নেতা। তাই যারা তার বুকে গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে হামলাকারী অন্যভাবে মারা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়