শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের কারণে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

এছাড়া ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সীমিত থাকবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।

বিবরণীতে আরও বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না। একই সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগানসহ পরিবেশের কোনো ক্ষতি না করতে সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়