শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলওয়ের দুই দিনের বিশেষ অভিযানে ৫ হাজারের বেশি টিকিটবিহীন যাত্রী শনাক্ত, আদায় লাখ টাকা

বাংলাদেশ রেলওয়ে দুই দিনে দেশের বিভিন্ন রুটে বিশেষ অভিযান চালিয়ে টিকিটবিহীন ৫ হাজারের বেশি যাত্রীকে শনাক্ত করেছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে সমন্বিত এই অভিযানে শতাধিক টিটিই অংশ নেন। অভিযানে যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ফেসবুকে ইস্টজোনের হিসাব দিয়ে বলা হয়, গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।  তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

এর আগের দিন পশ্চিমাঞ্চলের হিসেবে বলা হয়, ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অভিযানে মোট ৯৯ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৩ হাজার ২৬১ জন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়