শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন থেকে আসার সময় মাঝ সাগরে স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিনের মাঝ সাগরে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সেন্টমার্টিনের ডেইল পাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম খাতুন (৩৫) ও তার শিশু মাহিমা (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের ডেইল পাড়ার বাসিন্দা মরিয়ম খাতুনের বিবাহ হয়েছিল ঢাকায়। তিনি সেন্টমার্টিনে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ ঢাকায় শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। পথিমধ্যে মাঝ সাগরে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, হাসপাতালে ৪ জনকে নিয়ে নিয়ে আসা হয় ১২টার দিকে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত নুফাইদা (৬) ও মাহামুদা (৯) নামে দুই শিশু আশঙ্কামুক্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়