শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আপনার (খালেদা জিয়া) সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।

‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যাতে আপনি আপনার দল এবং আপনার মহান জাতির জন্য শক্তি ও পথনির্দেশনার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়