শিরোনাম
◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে ডগ স্কোয়াডের এক কুকুরের দাম উঠল সর্বোচ্চ সাড়ে ৫ লাখ টাকা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিন প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকায়। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের ‘কোরি’ নামে একটি কুকুরটি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায়।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মিরপুর–১৪–তে পুলিশ ক্যানাইন দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ নিলামে অংশ নিতে প্রত্যেক অংশগ্রহণকারীকে আগাম ১ হাজার টাকা জমা দিতে হয়েছিল।

ক্যানাইন স্কোয়াডের পরিদর্শক ফখরুল আলম জানান, নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কোরিকে একজন সাধারণ নাগরিক ক্রয় করেছেন। অন্য দুই কুকুর স্যাম ও ফিন—যথাক্রমে ৪০ হাজার ও ৩০ হাজার টাকায় কিনেছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের নিকট আত্মীয়।

তিনি আরও জানান, কুকুর তিনটি আগামী ২৭ নভেম্বর নতুন মালিকদের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যবর্তী সময় তারা ক্যানাইন দলের অন্যান্য কুকুরের সঙ্গেই থাকবে।

ডিএমপির সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল হাসান বলেন, নিলামে বেশ কয়েকজন অংশ নিলেও শেষ পর্যন্ত দুই ক্রেতা তিন কুকুরই কিনেছেন। এর মধ্যে একজনের কাছেই এ ধরনের আরও সাতটি কুকুর রয়েছে। অন্য কুকুরটি নিয়েছেন এক পশুপ্রেমী।

সিটিটিসি সূত্র জানায়, সন্ত্রাস দমন ও জঙ্গিবাদ প্রতিরোধে বিস্ফোরক ও বিপজ্জনক সামগ্রী শনাক্তকরণে কুকুরগুলো দীর্ঘদিন কাজ করেছে। আট বছর বয়স হওয়ায় তারা আর কঠিন অনুসন্ধান, টহল বা বিস্ফোরক শনাক্তকরণের দায়িত্ব পালনে সক্ষম নয়। তবে শারীরিকভাবে তারা সুস্থ থাকায় সহজেই পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

কুকুর তিনটির মধ্যে ফিন পুরুষ ল্যাব্রাডর, কোরি স্ত্রী ল্যাব্রাডর এবং স্যাম পুরুষ জার্মান শেফার্ড। যুক্তরাজ্য থেকে আনা এই কুকুরগুলো তাদের কর্মজীবনে মাদক ও বিস্ফোরক শনাক্তকরণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়