শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ১২ একর ১৬ শতাংশ (৩৬ বিঘা) জমি ক্রোক এবং একটি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (২৪ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই সম্পদ জব্দ ও হিসাব ফ্রিজের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানসহ ৩০ আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১ হাজার কোটি টাকা উত্তোলন করেন। 

অভিযোগ অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখায় মর্টগেজ রাখা সম্পত্তির অস্বাভাবিক মূল্যায়ন দেখিয়ে জনগণের কাছে বন্ড বিক্রি করে উত্তোলিত অর্থ শ্রীপুর টাউনশিপ লিমিটেডের হিসাবে জমা করা হয়। সেখান থেকে ২০০ কোটি টাকা এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়। পরে সেসব হিসাব থেকে নিয়মবহির্ভূত নগদ উত্তোলন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।

তদন্তে জানা যায়, আসামিরা সম্পদ ও ব্যাংক হিসাব অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে অপরাধলব্ধ আয় রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ কারণে আদালত গাজীপুরে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের মালিকানাধীন ১২ একর ১৬ শতাংশ (৩৬ বিঘা) জমি ক্রোক এবং একটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়