শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো: রাজউক চেয়ারম্যান

গত শুক্রবার, ২১ নভেম্বর রাজধানীতে আঘাত হানা ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে সমগ্র ঢাকায় বিপর্যয় নেমে আসত বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিঙ ভেঙে তিনজন নিহত হওয়া স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি কাজ। পরে ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে।’

তিনি আরও জানান, ‘সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের মধ্যে ১৪২টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণে এখনও সুনিশ্চিতভাবে রাজউকের কাছে নেই।’

রাজউক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবনের মালিকের কাছে ভবনের নকশা অনুমোদনসহ সব প্রাসঙ্গিক নথি প্রদানের অনুরোধ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘সাত দিনের মধ্যে যদি এটি দেখানো না হয়, তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজউক।’ উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়