শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০২:০৭ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে

১৯ নভেম্বর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রবাসী ভোটার এবং দেশের ভেতরের তিন ধরনের ভোটারের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উদ্বোধন করেন। অ্যাপ চালুর পর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন তিন হাজার ৩৯১ জন। নিবন্ধিতদের মধ্যে পুরুষের সংখ্যা তিন হাজার ২০৪ এবং নারীর সংখ্যা ১৮৭।

১৯ নভেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৭৪৫ জন নিবন্ধন করেছেন। জাপান থেকে ৬৯০ জন, চীন থেকে ৩৬৮ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৩৬৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া লিবিয়া থেকে ৬১, মিশর থেকে ৫২, উগান্ডা থেকে ১৯ এবং মোজাম্বিক থেকে ১৫ জন ভোটার নিবন্ধন করেছেন। একই সময়ে মরিশাস থেকে ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে প্রত্যেকে ১১ জন, বতসোয়ানা থেকে ৯, রিপাবলিক অব কঙ্গো থেকে ৬, তানজানিয়া থেকে ৫ এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে ভোটার নিবন্ধন করেন।

কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪২৩–এ পৌঁছায়। প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। এই সময় যেসব প্রবাসী বাদ পড়বেন, তারাও নিবন্ধন করার সুযোগ পাবেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়