শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশে বিশেষ প্রশিক্ষণ: আইজিপির কড়া বার্তা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা কয়টা বন্ধ করবে। ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধ করবে। বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন করে ফেলবো। বন্ধগুলোতে আবার ভোট করবো। কেউ ঠেকাতে পারবে না, সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়, এটাই হলো আমাদের বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’

আগামী নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ কিংবা কোন নির্বাচনে হামলা হয়নি। কোনও নির্বাচন মৃত্যুহীন হয়নি, কখনও পাঁচ, কখনও ১০, কখনও ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার আমরা চাই না একটাও মৃত্যু হোক। খুলনায় পুলিশের সব ইউনিটে নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। গত তিনটা নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। সমালোচনা আছে। আমরা যেন সেসব বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পারি সে চেষ্টা করতে হবে। আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবো। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন। এখনও কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে। কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়