শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক বন্ধনে হেবা দলিল: মুসলিম আইনে সম্পত্তি হস্তান্তরের সহজ প্রক্রিয়া ও ২০২৫ সালের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, পরিবারের নির্দিষ্ট সদস্যদের মধ্যে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায়। বর্তমানে (২০২৫ সালের তথ্য অনুযায়ী) হেবা দলিলের জন্য সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা এবং স্ট্যাম্প শুল্ক ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কোনো প্রকার আর্থিক বিনিময় ছাড়াই স্থাবর সম্পত্তি হস্তান্তর করেন, তাহলে সেটিকে ‘হেবা’ বলা হয়। সাধারণত পরিবারের বয়স্ক সদস্য বা অভিভাবকগণ তাদের সন্তান, স্ত্রী, ভাইবোন কিংবা নাতি-নাতনিদের মাঝে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি দান করে থাকেন।

আইন অনুযায়ী, ইসলামী শরিয়ার ভিত্তিতে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান, দাদা-দাদী, নানা-নানী, ভাইবোন ইত্যাদি সম্পর্কের মধ্যে হেবা দলিল করা যায়। অতীতে মৌখিকভাবেই এ ধরনের সম্পত্তি হস্তান্তর সম্পন্ন হতো, তবে পরবর্তীকালে জমি নিয়ে বিরোধ ও জটিলতা এড়াতে হেবা দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে। 

হেবা দলিল রেজিস্ট্রির নির্ধারিত খরচ (২০২৫ সালে)- 

• রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
• স্ট্যাম্প শুল্ক: ১০০০ টাকা 
• হলফনামা: ১০ পৃষ্ঠার জন্য ৩০০ টাকা
• ই- ফি: ১০০ টাকা
• এন- ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ২৪ টাকা   
• নোটিশ আবেদন ফি: ১০ টাকা কোর্ট ফি
• এনএন- ফি: ৩০০ শব্দ বিশিষ্ট প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা। 

উল্লেখ্য যে, উল্লিখিত পারিবারিক সম্পর্কের বাইরে অন্য কোনো ব্যক্তিকে বা আত্মীয়কে সম্পত্তি দান করতে হলে, সাধারণত  ‘দানপত্র’ দলিল বা অন্য কোনো বিক্রয় দলিলের মাধ্যমে তা সম্পন্ন করতে হয়।

হেবা দলিল ও রেজিস্ট্রেশন ফি নিয়ে FAQ 

প্রশ্ন: হেবা দলিল কি?

উত্তর: হেবা দলিল হলো মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তির হস্তান্তর বা দান করার একটি আইনসম্মত পদ্ধতি। এটি বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।

প্রশ্ন: হেবা দলিল কাদের মধ্যে করা যায়?

উত্তর: ইসলামী শরিয়া এবং ভূমি আইন অনুযায়ী, হেবা দলিল শুধুমাত্র নিম্নলিখিত সম্পর্কের মধ্যে করা যায়:

স্বামী ও স্ত্রী

• পিতা বা মাতা এবং সন্তান (ছেলে বা মেয়ে)
• দাদা-দাদী/নানা-নানী এবং নাতি-নাতনি
• ভাই ও বোন

প্রশ্ন: হেবা দলিলের স্ট্যাম্প শুল্ক কত টাকা?

উত্তর: সরকার নির্ধারিত হেবা দলিলের স্ট্যাম্প শুল্কের পরিমাণ হলো ১০০০ টাকা।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়