শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১২:৫১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের পুরোনো এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তিতাস গ্যাস ফিল্ড পরিচালনাকারী বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই (কূপ নম্বর ১১ ও ১২) এবং লোকেশন-জি (কূপ নম্বর ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন গ্যাস উৎপাদনের ফলে কূপগুলোর ওয়েলহেড প্রেসার ক্রমান্বয়ে হ্রাস পায়। ফলে জাতীয় গ্রিড লাইনের প্রেসারের তুলনায় ওয়েলহেড প্রেসার কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা থেকে উত্তরণে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং লোকেশন-জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প হাতে নেয় বিজিএফসিএল কর্তৃপক্ষ।

বিজিএফসিএল মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) আবুল কাসেম খান জানান, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপন কাজ শুরু হয়। এরইমধ্যে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পর টেস্টিং কমিশনিং ও পারফরমেন্স টেস্ট রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ডের লাকেশন-ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং লোকেশন-জি থেকে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে; যা আগের তুলনায় ২২ মিলিয়ন ঘনফুট বেশি। গ্যাসের উপজাত হিসেবে তিতাসের লোকেশন-জি এবং ই থেকে দৈনিক প্রায় ৩৬ ব্যারেল কন্ডেনসেট উৎপাদন হচ্ছে।

দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা পূরণের লক্ষ্যে তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাসক্ষেত্রে সাতটি কূপ ওয়ার্কওভার (প্রথম সংশোধিত), তিতাস ও কামতা গ্যাসক্ষেত্রে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রে ৩-ডি সাইসমিক জরিপ শীর্ষক চারটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিএফসিএল। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়