শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেন তিনি। 

পাশাপাশি, অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে দাবি করে তিনি বলেন,  কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাস্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনার অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এজন্য আমরা তাদেরও অনুরোধ করবো, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়