শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা

সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি থাকছে। অন্যদিকে ২০২৬ সালে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওইদিন প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এজন্য ২০২৬ সালে মূল ছুটি হবে ১৯ দিন।

উল্লেখ্য, নতুন বছরের আগে আগামী ডিসেম্বরে আরও দু’টি সরকারি ছুটি পাওয়া যাবে। এরমধ্যে বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ছুটি থাকছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। যদিও চলতি নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়