শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। সার্জেন্ট আরিফুল ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসের সই করা এক আদেশে তাঁকে ক্লোজড করা হয়।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে সার্জেন্ট আরিফুল ইসলামকে ট্রাফিক মিরপুর বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে (সদর দপ্তর ও প্রশাসন বিভাগ) সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্ত কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আরিফুল নামের একজন সার্জেন্ট তাঁর ডিউটির স্থানে অনুপস্থিত থাকার কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে কোনো কিছুর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই।

এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গাড়িতে ওঠার সময় রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়