শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মথ’র সঙ্গে হলুদ রং মিশিয়ে তৈরি হচ্ছে ‘মুগ’ ডাল, বিক্রিতে নিষেধাজ্ঞা

‘মথ’ নামে ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারজাত করার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘মথ’ নামে ডালের সঙ্গে হলুদ রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি করা হচ্ছে। টারটাজাইন রংটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং ওই রঙে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রি হওয়া ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিতভাবে কোনো রং খাদ্যে ব্যবহার বা অন্তর্ভুক্তি বা এমন রং মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ২৭ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ। সব খাদ্য ব্যবসায়ীদের রংযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।

সর্বসাধারণকে ‘মুগ’ ডাল কেনার সময় মুগ ডালের বিশুদ্ধতা এবং ওই ডালে রঙ মিশ্রিত করা হয়েছে কিনা, তা নিশ্চিত হয়ে ডাল কেনার জন্য পরামর্শ দেওয়া হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়