শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০১:১২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তাকে হেফাজতে নেওয়া হয়

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন একটি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য দিয়ে বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়।”

ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের বিচার চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী-এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গেল ১২ নভেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। জুলাই অভ্যুত্থানের সময় হত্যা মামলা ছাড়াও একসময় র‌্যাবে কর্মরত আলেপের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে।

র‌্যাব-১১ তে কর্মরত থাকা অবস্থায় আলেপের ‘সহযোগী হিসেবে’ কাজ করার অভিযোগে ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক সিআইডিতে কর্মরত মশিউরকে গ্রেপ্তার করা হল। সূত্র: বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়