শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জানুয়রির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছি। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংককে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে।’
 
ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রেরে জন্য লাগবে।’
 
দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, ‘সরঞ্জাম পবিহনে হেলিকপ্টার সার্ভিস লাগবে। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে। তবে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন পালন করবে।’
 
 নির্বাচনী প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে।’
 
ঋণ খেলাপিদের ব্যাপারে যাতে সঠিক তথ্য দেয়া হয়, সেব্যাপারে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হবার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।’
 
শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফসিলের শুরু থেকেই নির্বাচনী আচরণে কাজ করার নির্দেশ দেয়ার কথা জানান ইসি সচিব।
 
তিনি আরও বলেন, ‘পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়