শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৯:৩৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন

আগস্টে না এলেও, ডিসেম্বরের শেষদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো।

রোববার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

 অ্যান্তনিও বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক নানা দিক থাকবে আলোচনায়।
 
নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায় ইতালি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদ এবং নির্বাচন আয়োজনের কর্মপ্রক্রিয়ায় ইতালির সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
 
এরআগে, ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়।
 
 প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে; যা বিশেষ গুরুত্ব বহন করে।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়