শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত: বেতন বাড়ছে ৯০–৯৭ শতাংশ

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ৯০ থেকে ৯৭ শতাংশ। সোমবার (২০ অক্টোবর) জাতীয় বেতন কমিশন এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।

প্রস্তাবে গ্রেড-১ কর্মকর্তাদের জন্য মূল বেতন ১ লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেড-২ এর জন্য সুপারিশ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪২৬ টাকা, গ্রেড-৩ এর জন্য ১ লাখ ৯ হাজার ৮৪ টাকা, গ্রেড-৪ এর জন্য ৯৬ হাজার ৫৩৪ টাকা, গ্রেড-৫ এর জন্য ৮৩ হাজার ২০ টাকা, গ্রেড-৬ এর জন্য ৬৮ হাজার ৫৩৯ টাকা, গ্রেড-৭ এর জন্য ৫৫ হাজার ৯৯০ টাকা, গ্রেড-৮ এর জন্য ৪৪ হাজার ৪০৬ টাকা, গ্রেড-৯ এর জন্য ৪২ হাজার ৪৭৫ টাকা এবং গ্রেড-১০ এর জন্য ৩০ হাজার ৮৯১ টাকা।

অন্যদিকে, গ্রেড-১১ এর কর্মকর্তাদের জন্য ২৪ হাজার ১৩৪ টাকা, গ্রেড-১২ এর জন্য ২১ হাজার ৮১৭ টাকা, গ্রেড-১৩ এর জন্য ২১ হাজার ২৩৮ টাকা, গ্রেড-১৪ এর জন্য ১৯ হাজার ৬৯৩ টাকা, গ্রেড-১৫ এর জন্য ১৮ হাজার ৭২৮ টাকা, গ্রেড-১৬ এর জন্য ১৭ হাজার ৯৫৫ টাকা, গ্রেড-১৭ এর জন্য ১৭ হাজার ৩৭৬ টাকা, গ্রেড-১৮ এর জন্য ১৬ হাজার ৯৯০ টাকা, গ্রেড-১৯ এর জন্য ১৬ হাজার ৪৪১ টাকা এবং গ্রেড-২০ এর কর্মকর্তাদের জন্য ১৫ হাজার ৯২৮ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়