শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাহী বি চৌধুরীর নামে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম–মহাসচিব মাহী বি চৌধুরীর (মাহী বদরুদ্দোজা চৌধুরী) নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়, মাহী বি চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া, তিনি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, ও তা পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (৭) ধারা, মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪ এর (২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। ২০০১ সালে বিএনপির শাসনামলে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০২ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর শূন্য মুন্সিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন মাহী বি চৌধুরী। ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়