শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মাধ্যমে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হবে। এর আগে ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছিল। কমিশন জানায়, চূড়ান্ত অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। এতে ৩০টি রাজনৈতিক দল অংশ নেবে, প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দল ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের নাম কমিশনে পাঠিয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। এসব কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যা ধাপে ধাপে ৩০টি দলের সঙ্গে সংলাপ করে জুলাই সনদের খসড়া প্রণয়ন করে।

জুলাই জাতীয় সনদ তিন ভাগে বিভক্ত—প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব, আর তৃতীয় ভাগে রয়েছে ৭ দফা বাস্তবায়ন অঙ্গীকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়