শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ বিমান বাহিনী

বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) সক্ষমতা অর্জন করার কথা বলেছে বাংলাদেশ বিমান বাহিনী।

রোববার (১২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই সক্ষমতা উদযাপন করা হয়, যেখানে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁনও উপস্থিত ছিলেন।

তিনি কর্মকর্তা ও অন্যান্য সদস্যের সঙ্গে মতবিনিময়ও করেন বলে বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে তুলে ধরে হয়।

এতে বলা হয়, এ ধরনের ক্ষেপণাস্ত্রের ‘ওভারহোলিং’ সক্ষমতা অর্জন করাটা দেশের বিমান বাহিনীর জন্য গর্বের। একই সঙ্গে তা নিষ্ঠা, কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন।

বিমান বাহিনী বলছে, তাদের সদস্যরা ‘ওভারহোলিং’ কার্যক্রম সম্পন্ন করেছে, যা উদ্ভাবনের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সামরিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে এ ধরনের রক্ষণাবেক্ষণে ক্ষেপণাস্ত্র বিদেশে পাঠানো হতো, যা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়