শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগত তিন নির্বাচনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন

বিগত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

রোববার (১২ অক্টোবর) বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা পুনপ্রতিষ্ঠাকল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।

চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

কমিশনের ই-মেইলে ([email protected])  অথবা ওয়েবসাইটে (www.neic-bd.org) উল্লিখিত ‘মতামত ও সুপারিশ’ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন। টেলিফোনের মাধ্যমে বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দেওয়ার উদ্দেশ্যে উল্লিখিত সময়ে ঢাকার শের-ই-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের ২ নম্বর ব্লকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। কমিশনের টেলিফোন ০২-২২২২১৫৬৪৭ ও মোবাইল ০১৫৫০০৪২০৬০। উৎস: বাসস।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়