শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০১:৪১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে-মেয়ে সবাই দেশে, একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব: স্বরাষ্ট্র উপদেষ্টা 

সাম্প্রতিক ‘সেফ এক্সিট’ আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে৷ আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করবো?

রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেন,  কিছু উপদেষ্টা তাদের সঙ্গে বিট্রে (প্রতারণা) করেছেন, যা তারা আশা করেননি৷ তিনি মন্তব্য করেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে’।

প্রসঙ্গটি টেনে ‘আপনিও সেফ এক্সিট চান কি না?’ প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কে কী চান সেটা তার ব্যক্তিগত বিষয়৷ আমার ছেলে মেয়ে সবাই দেশে৷ আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব?’

ফ্যাসিবাদের সময় গুম, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের সেনা হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।

গণঅভ্যুত্থানকালে বেহাত হওয়া কত অস্ত্র উদ্ধার হয়েছে এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়তো জানাতে পারবো৷ নির্বাচনের সময় কেউ যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে৷ 

তিনি বলেন, সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না৷ কিছু অস্ত্র তো বাইরে থাকে৷ এজন্যই তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়৷ সমস্ত অস্ত্র উদ্ধার হলে তো আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না৷ নরমালি ইলেকশন হয়ে যেত৷ কোনো ধরনের অসুবিধা নেই৷ আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে৷

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়