শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। দেশটি বলছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক সতর্কবার্তা জারি করেছে। সেখানে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ ও প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে।

একই সঙ্গে অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে, যারা মূলত মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়