শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ও ঋণসংক্রান্ত নথিপত্রের সন্ধানে স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান চালানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের (৫০) বাড়িতে দুই দফা অভিযান চালানো হয়।

তবে এ সময় কোনো নথিপত্র উদ্ধার করতে পারেনি দুদক।
এদিকে, জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার দিবাগত রাতে ফের অভিযান চালায় দুদক। প্রায় দুই ঘণ্টার অভিযানে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানসহ দুদকের একটি টিম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বলেন, আমরা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ঋণ সংক্রান্ত ও বিদেশে থাকা সম্পদ নিয়ে অনুসন্ধানকালে এ বিষয়ে সংশ্লিষ্ট মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেই। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আমরা ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছি। এগুলো আমাদের কার্যালয়ে নিয়ে প্রতিটি নথি যাচাই-বাছাই করা হবে।

এরপর এ বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়