শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিয়মের অভিযোগ যাদের নামে আছে, তারা এবার বই ছাপার কাজ পাবে না: অর্থ উপদেষ্টা

যাদের নামে অতীতে অনিয়মের অভিযোগ আছে, এবার তাদের বই ছাপার কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় ২০২৬ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বই ছাপা ও বাঁধাইয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, তালিকা পর্যালোচনা হচ্ছে। গুরুতর অনিয়মের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের ছাপার কাজ দেওয়া হবে না।

এছাড়া জানুয়ারি মাসেই সব শিক্ষাথীরা বই পাবে বলে আশাও প্রকাশ করেন উপদেষ্টা।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির-ইপিআই এর আওতায় দরপত্র ছাড়াই ছয় মাসের জন্য টিকা আমদানির অনুমতি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রয় কমিটিতে ইউনিসেফের মাধ্যমে তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়