শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ

ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে। এ সংকট নিরসনে সরকার ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি বছরেই ২০টি কোচ রেলের বহরে যুক্ত হবে।

বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন। 

সচিব বলেন, রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে। রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং চিফ কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়