শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও শান্তির আহ্বান

বাংলাদেশ সরকার নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য বাংলাদেশ গভীর শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।’

বাংলাদেশ আশা করে, ‘সবপক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনও মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে।’

‘নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ শান্তি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নেপালের দৃঢ়চিত্ত জনগণের সক্ষমতার প্রতি আস্থাশীল।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়