শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও)

রাজধানীতে ভোর থেকে সকাল পর্যন্ত নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিশেষ করে ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সাড়ে তিন ঘণ্টাকে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব।

পুলিশ জানায়, প্রতিদিনের ২৪ ঘণ্টার টহল ও চেকপোস্ট কার্যক্রম তো আছেই, তবে ভোরবেলায় অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ কারণে ছিনতাই, চুরি, কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, “ভোর থেকে সাড়ে তিন ঘণ্টা বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই সময় রাস্তাঘাটে জনসমাগম কম থাকে, তাই অপরাধীরা সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে।”

এদিকে বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে ঝটিকা মিছিল করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। একই ধরনের কর্মসূচি আগের দিন ধানমণ্ডিতেও পালিত হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা একাংশের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।

মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ি ও উত্তরা এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া কিছু শীর্ষ সন্ত্রাসীও ফের সক্রিয় হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

হঠাৎ নিরাপত্তা জোরদার করায় জনমনে নানা প্রশ্ন উঠলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বস্ত করেছে—এটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া উদ্যোগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়