শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির চিঠি পাঠালো দুদক

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। যেখানে দুর্নীতির মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেড কোয়ার্টারকে অবগত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এ দিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে আজ। সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দতালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

অন্য দিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। গেল ২০ মার্চে জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়