শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ ও বদলির পাশাপাশি দুই কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মো: আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ায় জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া, কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে বদলি করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বর্তমান পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, মিলিটারি অপারেশনস (ডিরেক্টরেট অব এমও)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে, সেনা সদর দফতরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র: নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়