শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে: ট্রেসি অ্যান জেকবসন

আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, কোন ব্যক্তি বা রাজনৈতিক দল না’ মন্তব্য করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ফ্রি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র তার সমর্থন দেবে।

সোমবার (০১ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে  বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রেসি অ্যান জেকবসন জানান, যুক্তরাষ্ট্র কোনো দলের প্রতি পক্ষপাতি না। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আছে। 

এ সময় তিনি বলেন, আসন্ন ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র তার সমর্থন দেবে। 

ট্রেসি অ্যান জেকবসন আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের জনগণ একটি সরকার পাবে যেটি পিসফুল ও নিরাপত্তার সঙ্গে হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়