শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিল হওয়া এনআইডি সংশোধন আবেদন পুনরায় করার সুযোগ

ক্র্যাশ প্রোগ্রামে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন বাতিল হয়েছে, তারা ৩১ অক্টোবর পর্যন্ত আবার আবেদনের সুযোগ পাবেন।

এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাঃ সরওয়ার হোসেন ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। অন্যদিকে ‘ঘ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে এনআইডি উইং হতেও বিগত ২১ জুলাই থেকে ৩১ অক্টোবর ক্রাশ প্রোগ্রাম চলমান। এর আওতায় (১) প্রয়োজনীয় দলিলাদি (ডকুমেন্টস) চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা; (২) যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন; (৩) চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সাথে অসঙ্গতিপূর্ণ হওয়া; (৪) সাক্ষাৎকারে ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা, (৫) সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা, ইত্যাদি কারণে যাদের এনআইডি সংশোধন আবেদন বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়নি।

এই অবস্থায় সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে, সেটি পরবর্তী উচ্চতার ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গত ছয় মাসে ক্র্যাশ প্রোগ্রামে ৯ লাখের মতো এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়