শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে ডিআরইউ'র বৈঠক  

ডেস্ক রি‌পোর্ট : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনের পক্ষ থেকে মিডিয়া এনালিস্ট এগনিস দোকা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম উপস্থিত ছিলেন।

এগনিস দোকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশন সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচন পরবর্তী সময়ে একটি চূড়ান্ত রিপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নের কাছে জমা দিবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসায় ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভেশন মিশন সক্রিয়ভাবে পর্যবেক্ষণে থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়