শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম 

মনিরুল ইসলাম : চাঁদাবাজদের চাঁদা দাবির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম পিআরএফ।

আজ মঙ্গলবার সকালে পিআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, আমাদের সহকর্মী  ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়