শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গণমাধ্যম হাদির মৃত্যু নিয়ে যা বলছে

জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের শিরোনাম করেছে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতার সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এতে আরো বলা হয়, তার মৃত্যুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।

হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশিরভাগ গণমাধ্যম। এনডিটিভি তাদের শিরোনাম করেছে, ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে।

দ্য হিন্দু শিরোনাম করেছে, তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সংহিংসতা; গণমাধ্যম কার্যারয়ে আগুন।

আনন্দবাজার তাদেরা শিরোনাম করেছে, ‘রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে।’ বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের খবর প্রকাশ করেছে তারা।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির খবরে বলা হয়, তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এছাড়া আরো বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়