শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসে আজহারীর পোস্ট, দিলেন যে বার্তা

মহান বিজয় দিবসে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, স্বাধীনতা অর্জন আর স্বাধীনতার সার্থকতা— এই দুইয়ের মাঝখানে আজও বিস্তীর্ণ এক শূন্যতা।

‘এই শূন্যতা পূরণে প্রয়োজন— নিখাদ দেশপ্রেম, সততা, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্য। ৫৪তম বছর হোক— স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার দৃঢ় অঙ্গীকার।’

মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, হে আল্লাহ! এই জনপদে তুমি শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি ও নিরাপত্তা দান করো।

এদিকে, মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

সরেজমিন দেখা গেছে, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছেন। ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন তারা।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনতার নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা আল্পনা বাড়িয়ে দিয়েছে, বিজয়ের আমেজ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়