শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক নির্বাচিত রুবেল মজুমদার

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের আলো ও রাইজিংবিডি-এর নিজস্ব প্রতিবেদক রুবেল মজুমদার।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরানসহ সমিতির অন্যান্য সদস্যরা।

রুবেল মজুমদার গত এক দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীলভাবে সাংবাদিকতা করে আসছেন। তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিকবার সেরা প্রতিবেদক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর রুবেল মজুমদার সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তাঁদের আস্থা ও ভালোবাসা আমার জন্য প্রেরণার উৎস। সাংবাদিক সমিতির মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। মহান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।”

তিনি আরও আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও ফলপ্রসূভাবে এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়