শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:১০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা

নিজস্ব প্রতি‌বেদক : ফ্যাসিবাদের দোসররা যারা এখনও বিভিন্ন, হাউসে বসে অপসাংবাদিকতা করেছে; তবুও সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন তকরবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।  

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঠিকভাবে বেতন ও মজুরি প্রদান না করা হলে প্রতিষ্ঠানের এক্রিডিটেশন ও সরকারের পক্ষ থেকে সকল সুবিধা বাতিল করা হবে। এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় সরকার, ১২ কিংবা ১৫ হাজার সেলারি কোনওভাবে সাংবাদিকদের হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, অনলাইন প্লার্টফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে নীতিমালা করতে আগামী সপ্তাহে নাগাদ সিদ্ধান্তে উপনীত হবে। নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাথে আলোচনা করা হবে। তবে গুজব ও অপতথ্য রোধে সব প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। 

তথ্য উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠন করতে চায় তথ্য মন্ত্রণালয়। যেখানে সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকবে না, এবং যে বডি পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের সম্প্রচার নিয়ন্ত্রণ করবে পাশাপাশি গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়