শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তারিকুল ইসলামের মৃত্যু

চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার তারিকুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের লাইভ করার সময় চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার তারিকুল ইসলাম (তারিক শিবলী) (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে সহকর্মী শফিক আহমেদ জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে লাইভ করার সময় হঠাৎ মাথা ঘুরে পরে যান। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, তারিকুল শিবলীর বাসা তুরাগ দিয়াবাড়ি ১২ রোডে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি কার্জন হলের সামনে থেকে সহকর্মীরা ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়