শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

মনিরুল ইসলাম: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য, অসুস্থ ও সমস্যাগ্রস্ত সাংবাদিকসহ মোট ৩২০ জনকে দুই কোটি ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে।

বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ের এই অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা।

তিনি বলেন, “নতুন বাংলাদেশে দল-মত নির্বিশেষে সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, “সাংবাদিকদের পাশে দাঁড়ানোর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোনো দল-মত, ধর্ম-বর্ণ বিবেচনা না করে যৌক্তিক ও গ্রহণযোগ্য আবেদনের ভিত্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও জানান, সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত হেলথ কার্ড চালুর মাধ্যমে বছরে এক বা দু’বার অন্তত পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এছাড়া অবসরপ্রাপ্ত ও বয়স্ক সাংবাদিকদের জন্য মাসিক ১৫ হাজার টাকা ভাতা প্রদানের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়