শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে শরীর ঠান্ডা রাখে যেসব ফল

গরমে জনজীবন অতিষ্ঠ। গরমে শরীর ঠান্ডা রাখতে বেশ কিছু ফল খাওয়া যেতে পারে। চলুন জেনে নেই গরমে শরীর ঠান্ডা রাখে যেসব ফল-

গরমে শরীর ঠান্ডা রাখাতে তরমুজ খেতে পারেন। এই ফলের মধ্যে কুলিং প্রোপার্টি থাকে। এই ফলের রস খেতেও বেশ সুস্বাদু। তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য কুলিং প্রোপার্টি আমাদের দেহের অতিরিক্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে।

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে শসার বিকল্প নেই। শসায় পানির উপকরণ বেশি থাকায় এই ফল আমাদের শরীর হাইড্রেটেড রাখে। গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কমলালেবুও খেতে পারেন।

ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে পানীয় উপকরণ। তাই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি এই ফল শরীরে পানির মাত্রাও সঠিক পরিমাণে বজায় রাখে। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায় না।

গরমে শরীর ঠান্ডা রাখতে কলাও খেতে পারেন। দেহের অতিরিক্ত তাপ শোষণ করে নিতে সাহায্য করে কলার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ।

সকালে যারা কর্নফ্লেক্স খান তারা সেই খাবারের মধ্যে মিশিয়ে নিতে পারেন কলার টুকরো। এছাড়া কলা দিয়ে খুব সহজে স্মুদি তৈরি করেও নেওয়া যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়