শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকা আমের আঁটিতে লুকিয়ে আছে নানা স্বাস্থ্যগুণ

আম অনেকের প্রিয় ফল। তবে শুধু আম নয়, এর আঁটিতেও লুকিয়ে থাকতে পারে নানা স্বাস্থ্যগুণ। বিশেষজ্ঞদের মতে, আমের আঁটির গুঁড়ো কোলেস্টেরল কমানো থেকে শুরু করে হজমের সমস্যাতেও উপকারে আসতে পারে। যে অংশটিকে সাধারণত ফেলে দেওয়া হয়, সেটিই হতে পারে শরীর ভালো রাখার এক প্রাকৃতিক উপাদান।

গরমকালে আম খান না, এমন বাঙালি পাওয়া কষ্টকর। হয়তো যার মুখে পাকা আম মিষ্টি লাগে, সে লবণ-তেল মেখে কাঁচা আম খেতে ভালোবাসে। কেউ হয়তো ডালে আম ভালোবাসে, কেউ বা ভালোবাসে আমের শরবত। কিন্তু এই সব রকমের মানুষই যে কথায় সহমত হবেন, তা হলো আমের আঁটি কোনো কাজেই লাগে না। তা দিয়ে বাঁশি বানানো গেলেও যেতে পারে, তবে কাজের কাজ হয় না কিছুই!

আয়ুর্বেদ কিন্তু বলছে অন্য কথা। সেই শাস্ত্র মতে, অতি সাধারণ দেখতে শুষ্ক আমের আঁটির গুণ এমনই যে তা দিয়ে সারানো সম্ভব জটিল রোগ! কিন্তু শুকনো খটখটে আঁটি খাওয়া যায় কীভাবে? শরীরের কোন রোগেই বা কাজে দেবে? জেনে নেওয়া যাক এবার।

কীভাবে খাওয়া যায় আমের আঁটি?

আমটি পাকা হওয়া জরুরি। তা থেকে আমের বীজ অর্থাৎ আঁটি বের করে রোদে শুকিয়ে নিতে হবে। রোদের নাগাল না পাওয়া গেলে শুকানো যায় এয়ারফ্রায়ারেও। তারপর তা মিহি গুঁড়ো করে সংরক্ষণ করুন কাচের শিশিতে। উষ্ণ পানিতে ১ গ্রাম আঁটির গুঁড়ো মিশিয়ে খাওয়া যেতে পারে। অথবা রুটি তৈরির আগে মেখে নেওয়া যায় আটার সঙ্গে। অনেকে আবার সরু ফালি করে, তা রোস্ট করে স্ন্যাকস হিসেবে খান। তবে তা বোধহয় খানিক অসুবিধাজনক। রোস্টের ফলে খাদ্যগুণ নষ্টও হতে পারে।

কীভাবে তা কাজে লাগে স্বাস্থ্য গঠনে?

১. সুগারের রোগীরা পাকা আম এড়িয়ে চলেন। আঁটির গুঁড়ো কিন্তু খেতেই পারেন তারা। আয়ুর্বেদ মতে, এতে ইনসুলিন উৎপাদনে সাহায্য হয়। রক্তক্ষরণ বন্ধ হয়। এতে থাকে ম্যাঞ্জিফেরিন, যা মানবশরীরে এক গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা পালন করে।

২. আমের আঁটিতেও ভরপুর ভিটামিন সি, ফ্ল্যাভনয়েড, ফেনোলিক অ্যাসিড থাকে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পরোক্ষভাবে ক্যান্সারের ঝুঁকি কমে। ডায়রিয়া-আমাশয়ে দুর্দান্ত কাজ দেয় এই আয়ুর্বেদিক টোটকা। এমনকি কাজ দেয় পেটের অ্যাসিড কমাতেও।

৩. নিয়মিত আমের আঁটির গুঁড়ো খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা মিলতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে পারে। তাই যেসব বয়স্ক মানুষ খাদ্যাভ্যাসে নানা বিধিনিষেধ মেনে চলেন, তারাও চাইলে পরিমিতভাবে এই পাউডার খাদ্যতালিকায় রাখতে পারেন।

প্রাথমিকভাবে আমের আঁটির গুঁড়ো তৈরি একটু ঝামেলার মনে হলেও, একবার তা দৈনিক ডায়েটে জুড়ে নেওয়া গেলে, অভ্যাস হতে সময় লাগে না। শরীরও ভালো থাকে ভেতর থেকে।

সূত্র : সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়