শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে সহজে বানান পেস্তা কুলফি, রইল রেসিপি

গরমে আইসক্রিম দেখলে লোভ সামলানো দায় হয়ে পড়ে। তবে বাইরে থেকে কেনা আইসক্রিম যেমন একগাদা দাম তেমনই অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। সবচেয়ে ভালো হয় বাড়িতেই আইসক্রিম তৈরি করে খেলে। আপনি নিশ্চয়ই পেস্তা কুলফি খেতে পছন্দ করেন? এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক পেস্তা কুলফি তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

  • দুধ- ১ লিটার
  • পেস্তা বাদাম কুচি- আধা কাপ
  • গুঁড়া দুধ বা কন্ডেন্সড মিল্ক- আধা কাপ
  • চিনি- আধা কাপ
  • জাফরান- ১ চিমটি
  • এলাচ গুঁড়া- আধা চা চামচ

যেভাবে তৈরি করবেন

দুধ জ্বাল দিন। ফুটে উঠলে তাতে গুঁড়া দুধ বা কন্ডেন্সড মিল্ক মিশিয়ে মাঝারি আঁচে ঘন করতে থাকুন। দুধ অর্ধেক হয়ে এলে তাতে দিন চিনি, এলাচ গুঁড়া, ভেজানো জাফরান এবং অর্ধেক পেস্তা কুচি। কিছুক্ষণ জ্বাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। কুলফির ছাঁচে মিশ্রণটি ঢালুন। সবগুলো কুলফির উপরে পেস্তা কুচি ছড়িয়ে ফ্রিজে জমতে দিন। ডিপ ফ্রিজে অন্তত ৬-৭ ঘণ্টা রেখে দিন। এরপর বের করে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়