শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজমের সমস্যা থাকলে খাদ্যতালিকায় রাখুন এই ফলগুলো

হজমের সমস্যা কমাতে এবং পেটের অস্বস্তি দূর করতে কিছু বিশেষ ফল বেশ কার্যকরী ভূমিকা রাখে। নিয়মিত খাওয়া যেতে পারে এমন কিছু উপকারী ফল রয়েছে, যা হজমের সমস্যা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য কিংবা অম্বলের মতো সমস্যা দূর করতে পারে। সে জন্য নিয়মিত কিছু ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। হজমশক্তি বাড়াতে সহায়ক সেরা কিছু ফল নিচে দেওয়া হলো—

১. পেঁপে

পেঁপেতে রয়েছে প্যাপেইন নামক এক ধরনের এনজাইম, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে থাকে। সেই সঙ্গে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সহায়ক ভূমিকা রাখে। নিয়মিত অল্প পেঁপে খেলে হজমের সমস্যা ও পেট ফাঁপা কমে যায় এবং শরীরও ভালো থাকে।

২. আনারস

আনারসে 'ব্রোমেলেন' নামক এনজাইম থাকে, যা খাবার হজমে সহায়তা করে এবং প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে পেটের অস্বস্তি কমে যায়। সাধারণত প্রোটিন জাতীয় খাবার হজম হতে সময় নেয়। তাই খাবারের পর অল্প আনারস খেলে হজম সহজ হয়। এ ছাড়া ব্রোমেলিনে প্রদাহনাশক গুণও রয়েছে, যা অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে।

৩. কলা

পাকা কলায় প্রচুর পরিমাণে আঁশ (Fiber) এবং পটাশিয়াম থাকে, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। এতে থাকা ইনুলিন অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়।

৪. আপেল

আপেলে থাকা পেকটিন নামক ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমের গোলমাল কমায়। নিয়মিত খোসাসহ আপেল খাওয়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

৫. তরমুজ

এতে প্রচুর পানি ও আঁশ থাকে, যা হজমতন্ত্রকে সুস্থ রাখে এবং শরীরকে আর্দ্র রাখে।  ফলে হজম দ্রুত হয়।

৬. লেবু বা সাইট্রাস ফল

কমলা, লেবু বা জাম্বুরাজাতীয় ফল হজমশক্তি উন্নত করতে পারে। এগুলোতে ফ্রুক্টোজ কম থাকে, যা গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কমায়।

৭. কিউই

কিউই ফলে অ্যাক্টিনিডিন নামক এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক ভূমিকা রাখে। এ ছাড়া কিউইতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। ফলে হজম প্রক্রিয়া আরও উন্নত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়